অলিম্পিক গেমসে খেলার স্বপ্ন বাংলাদেশের

অলিম্পিক গেমসে খেলার স্বপ্ন বাংলাদেশের ! বাংলাদেশ জাতীয় পুরুষ দল এশিয়ান গেমস খেলতে দেশ ছাড়বে বৃৃহস্পতিবার। তার আগে দিন দশেকের মতো নিয়মিত অনুশীলন করেছেন লিটন দাসরা। কারণ এশিয়ান গেমসে ভালো করে জায়গা করে নিতে চান অলিম্পিকেও। তবে টাইগারদের আপাতত লক্ষ্য এশিয়ান গেমস, দেশ ছাড়ার আগে এমনটি জানালেন বাংলাদেশ অধিনায়ক।

আজ মিরপুরে সংবাদ সম্মেলনে লিটন বলছিলেন, ‘অলিম্পিক কে না খেলতে চায়! এই ইভেন্টে যদি ভালো খেলি, অলিম্পিকে পৌঁছে যাব। আপাতত মনোযোগ এশিয়ান গেমস ভালো খেলা। আমাদের আপাতত লক্ষ্য কীভাবে ফাইনালে যাওয়া যায়। ফাইনালে গেলে স্বর্ণ জয়ের সুযোগ থাকবে। আগে ফাইনালে যেতে হবে। আমরা ম্যাচ বাই ম্যাচ যাব।

প্রত্যাশা তো সবাই করবে। আমিও তো প্রত্যাশা নিয়েই যাব। একটা জিনিস বলতে পারি, খেলোয়াড়দের এই টুর্নামেন্ট নিয়ে অনেক আগ্রহ। এই টুর্নামেন্ট সবসময় আসে না, খুব কম হয়। সবাই তাই রোমাঞ্চিত। যোগ করেন তিনি।

মেয়েদের এশিয়ান গেমস যাত্রা শেষ। তাদের খেলা দেখে উইকেট নিয়ে কিছুটা ধারণা পেয়েছেন লিটন, ‘টিভিতে দেখেছি, বিশেষ করে মেয়েদের ম্যাচ। ওগুলো দেখে যতটা বোঝার বুঝেছি কন্ডিশন সম্পর্কে।

সুযোগ থাকলে ক্রিকেট ছাড়া বাকি খেলাও দেখতে চান লিটন , জানি না ঐ সুযোগ পাব কি না। যেহেতু বিকেএসপির ছাত্র ছিলাম, ক্রিকেটের সাথে অনেক স্পোর্টস দেখার সুযোগ ছিল। যদি ওরকম সুযোগ পাই, তাড়া না থাকে, অন্য খেলা দেখব। অন্য স্পোর্টস দেখলে শিক্ষণীয় অনেক কিছু আছে। অনেক দেশের মানুষ ওখানে আছে। যেকোনো স্পোর্টসম্যানের সাথে কথা বলতে পারবেন। অনেক কিছু শেখার সুযোগ থাকবে।

spot_imgspot_img
spot_img

Related Articles