ম্যাচ পরিত্যক্ত-সেমিফাইনালে পাকিস্তান

বৃষ্টির কারণে টসই করা হলো না। শেষ পর্যন্ত ম্যাচও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম কোয়ার্টার ফাইনালে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামার সুযোগই পেল না পাকিস্তান। তবে ম্যাচ না খেলেও সেমিফাইনালের টিকিট পেয়েছে তারা।

জাপানের আইচি-নাগোয়ার কেরোগি স্পোর্টস পার্কে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। এর সঙ্গে আগের রাতের বৃষ্টিতে মাঠে জমে ছিল পানি। ফলে নির্ধারিত সময়ে খেলা শুরু করা তো সম্ভব হয়ইনি, এমনকি পাঁচ ওভারের ম্যাচ আয়োজনের ন্যূনতম সম্ভাবনাও ছিল না। শেষ পর্যন্ত ম্যাচ কর্মকর্তারা খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচ পরিত্যক্ত হলে এবং কোনো ফল না এলে বেশি সিডিং পাওয়া দল পরের রাউন্ডে উঠে যায়। আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পাকিস্তান আছে ষষ্ঠ স্থানে। হংকং চায়নার অবস্থান ২৪তম। ফলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সাহিবজাদা ফারহানের দল জায়গা করে নিয়েছে শেষ চারে।

এশিয়ান গেমসে পূর্ণ সদস্য দেশ হিসেবে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কা। আর গ্রুপ পর্ব পেরিয়ে শেষ আটে উঠেছে মালয়েশিয়া, নেপাল, আফগানিস্তান ও হংকং চায়না।

এদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আফগানিস্তান ও ভারতের ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সেখানে সেমিফাইনালে উঠেছে ভারত। আগামীকাল মাঠে নামবে শ্রীলঙ্কা ও নেপাল। একই দিনে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া।

spot_imgspot_img
spot_img

Related Articles